মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সাবেক ইউপি সদস্য মোঃ খোকন ভুঁইয়া।
শাসক নয়, জনগণের সেবক’—এমন প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছেন।
মোঃ খোকন ভুঁইয়া পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর ভুঁইয়ার বাড়ির সন্তান। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “খোকন ভুঁইয়া দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। বিপদে-আপদে তাকে সহযোগিতার হাত বাড়াতে দেখা যায়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”
আরেক বাসিন্দা বলেন, “এলাকায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার। খোকন ভুঁইয়া চেয়ারম্যান হলে এ বিষয়ে উদ্যোগ নেবেন—এমন প্রত্যাশা আমাদের।”
চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে মোঃ খোকন ভুঁইয়া
বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। আগামী নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬