জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। অভিযানে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার সঙ্গে জড়িতরা একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ২০ কার্ডে থাকা মোট ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬