কাজী মোস্তফা রুমি: জাতীয় সংসদে ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে অংশ নিয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যিনি দায়িত্ব গ্রহণ করবেন, তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে-এটাই আমাদের প্রত্যাশা।
তিনি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির আগাম সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কার্যকাল কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক লাভ করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬