মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার রূপসা উপজেলায় গলায় ফাঁ-স দিয়ে হাসান সরদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর রূপালী সী ফুডের পেছনে দক্ষিণ দিকে গোলাম রসুলের বাড়ি থেকে তার ম-রা-দেহ উদ্ধার করা হয়।
নিহত হাসান সরদার পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন। তার বাড়ি কোথায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক সপ্তাহ আগে তিনি জয়পুর রূপালী সী ফুডের পাশে রসুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। হাসানের ৩ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস আগে তার পিতা মাসুক শেখ ক্যা-ন্সারে আ-ক্রা-ন্ত হয়ে মৃ-ত্যু-ব-রণ করেন।
স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতর স্ত্রী ও সন্তানকে রেখে বারান্দায় হাসানের ম-রা-দেহ ঝু-ল-ন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ম-রা-দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক মীর বলেন, যুবকের আ-ত্ম-হ-ত্যা-র প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। কেউ কেউ ধারণা করছেন তিনি মা-দ-কা-স-ক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬