নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: যাদের কিছু নেই যাদের কেউ নেই তাদের সাথে আমরা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) হরিপুর উপজেলা পরিষদ চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের ভূমি, ঐতিহ্য, অস্তিত্ব, সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। পাশাপাশি শোষণমুক্ত আত্ম-উন্নয়নের অধিকার নিশ্চিত করার জোর দাবি ব্যক্ত করেন।
জনসংগঠন ঐক্য পরিষদ ও জননারী ঐক্য পরিষদ, হরিপুর, ঠাকুরগাঁওয়ের যৌথ উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), হরিপুরের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬