মিসেস চামেলী আক্তার প্রিয়া,নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম। পেশাদারিত্ব, সৎ নেতৃত্ব, জনবান্ধব পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেছেন।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদান এবং থানার সার্বিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে।
মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে কালিয়াকৈর থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান এবং জনসাধারণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তার কর্মদক্ষতা ও সেবামুখী মনোভাব সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।
এ সম্মাননা অর্জনের পর গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কালিয়াকৈর থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, মোহাম্মদ শহিদুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে কালিয়াকৈর থানায় জনবান্ধব পুলিশিং আরও বেগবান হবে, অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা লাভ করবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬