মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি অবৈধ বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন, ১০রাউন্ড গুলি,১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ২জন।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার একাধিক চৌকস অফিসারদের সমন্বয়ে অভিযানিক টিম ১৪/০৬/২০২৬ইং ১৮.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন,১০রাউন্ড গুলি,১টি রেজিঃনাম্বার প্লেট বিহীন লাল রংয়ের TVS 4V 160CC মোটরসাইকেল সহ অবৈধ আগ্নেয়াস্ত্রধারী ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলেন-
(১)মোঃ-তানজিম আহমেদ সোহেল(৩০),পিতা-খোকন, মাতা-সাজেদা বেগম,সাং-কাজিরচর,থানা-রায়পুর,জেলা- লক্ষ্মীপুর।
এ/পি সাং-মিতালীপাড়া(সালাউদ্দিন এর বাসার ভাড়াটিয়া)থানা-গাজীপুর সদর,গাজীপুর মহানগর, গাজীপুর।
(২)মোঃ বাবু (৩০),পিতা-তোফাজ্জল হোসেন,মাতা-আলেয়া বেগম,সাং-বাসা নং-৮৩/১ নীলের পাড়া,থানা-গাজীপুর সদর,গাজীপুর মহানগর, গাজীপুর।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬