রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬