মো. নান্নু প্রামাণিক,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস এবং নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউতারা চালারপাড়া এলাকায় স্থানীয় আজাদ শেখের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে শাহজাদপুর থানার একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), মো. রেজাউল করিম (৩৫), সেলিম রেজা (৩৯), আজাদ খাঁ (৪৫) এবং মুজাহার (৪৫)। তারা সবাই শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা।
অভিযানকালে জব্দ করা হয় তিন প্যাকেট তাস ও নগদ ১৭ হাজার ২৮০ টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে এলাকায় জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬