প্রতিবেদন: মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সরাইল থানা পুলিশ। অভিযানে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে সরাইল থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি রামদা, দুটি টেঁটা, একটি সূঁচালো লোহার রড এবং বিভিন্ন আকারের প্রায় ১০০ থেকে ১৫০টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সুহেল রানা ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা মিসেস চামেলী আক্তার।ফোন: ০১৯১১০০৩৮২৫, ০১৭১৫৬৭২০৯৭, Email:dailychatoniaymuktijuddha@gemail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬