নিজস্ব প্রতিবেদক, ইকমজেডি উজ্জ্বল: 'দীর্ঘদিনের সাংগঠনিক সংকট কাটিয়ে কার্যক্রম আরও গতিশীল হবে'—নেতাকর্মীরা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কোনাবাড়ীর ছানা মার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
দীর্ঘদিন পর নিজস্ব কার্যালয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নেতাকর্মীরা। তাঁদের মতে, নির্দিষ্ট কার্যালয় না থাকায় এতদিন সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। নতুন কার্যালয় চালু হওয়ায় দলীয় কর্মকাণ্ড আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেতাকর্মীরা বলেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুর মহানগরের অন্যান্য থানায় দলীয় কার্যালয় থাকলেও কোনাবাড়ী মেট্রো থানায় এতদিন কোনো নির্দিষ্ট কার্যালয় ছিল না। ফলে সভা-সমাবেশ, সাংগঠনিক বৈঠক এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হতো। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের সংকটের অবসান ঘটেছে। এখন নেতাকর্মীরা নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মতবিনিময় ও পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন।
কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি রফিকুজ্জামান রফিক ও রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুলসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে দলীয় কার্যালয়ের বিকল্প নেই। নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬